শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি আহত ১৫

হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত ও বাসের ১৫ যাত্রী আহত হয়েছে। গুরতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রংপুর ঢাকা মহা সড়কের জামতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। বর্নিত স্থানে আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত ছাত্র-জনতা। এতে মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে যানযটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জ সদর থেকে বর্নিত স্থানে ঢাকা মেট্রে হ-৬৩-৭২৪৩ মোটরসাইকেল চালক ইউটার্ণ নিতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী হানিফ এন্টার প্রাইজের ঢাকা মেট্রো ব ১৩-২৭০২ নম্বর বাসটি মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ব্রেক চাপলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায় এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পিছনে থাকা অনিতা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-৭৮৩৯ বাসটি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ডান পাশের সড়ক বিভাজকে লেগে উল্টে যায়।

এ সময় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে ঘটনা স্থলেই নিহত হয়। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৬) তার বাড়ি নীলফামারি জেলার ডিমলা উপজেলার উত্তর কুমারপাড়া গ্রামে। তিনি বছির উদ্দিনের ছেলে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরতর হলে ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহন
করেছে।

ওই স্থানে সড়ক দুর্ঘটনায় ইতিপূর্বে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মহাসড়ক ৬ লেনে উন্নীত হওয়ার সময় থেকেই আন্ডারপাস নির্মানের দাবি জানিয়ে আসছিল। আন্ডারপাস নির্মান না হওয়ায় শনিবারের ঘটনায় বিক্ষুবদ্ধ জনতা ফুসে উঠে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। অবরোধকারীদের সাথে কথা বলে আন্ডারপাস নির্মাণের আশ্বাস দেন। সমাধানের জন্য আগামী ২৪ ঘন্টা সময় দিয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com