মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার উদ্বোধন

রবিন চৌধুরী- রংপুর জেলা ব্যুরোঃ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে এ উদ্বোধনী অননুষ্ঠিত হয়।

উদ্বোধনে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো আবদুল ওয়াদুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন রংপুর, মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা শরিফুল ইসলাম, রংপুর উপ-পরিচালক স্বাস্থ্য ডা. ওয়াজেদ আলী, রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমীন, রংপুর কমিনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, হৃদরোগ বিভাগের অধ্যাপক সহ অন্যান্য চিকিৎসক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।

ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, আমাদের দেশে ৫২ বছর বয়সে হার্টের রোগের শিকার হই। পাশের দেশগুলো ১০ বছর পর হার্ট এটাক হয়। এটার কারণ খাদ্যে ভেজাল। তাই আগে খাদ্য সচেতনতায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনমনে বাড়াতে হবে পুষ্টি সচেতনতা। বর্তমানে ১৩৭তম সেন্টার উদ্বোধোন হলো। তার মধ্যে ৫৬টি ঢাকায় বলে জানান তিনি। ভাসকুলার সেন্টার, নিউরোলজিকাল বিভাগ করার তাগিদ দেন তিনি।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে টেলিমেডিসিন সেবা শুরু করেছি। পাশাপাশি মা ও শিশু ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই সাথে হার্টের চিকিৎসার বিষয়ে গবেষণা সেন্টার চালু করার ও ঘোষণা দেন তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com