মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে কুয়াশার দাপটে ৭ গাড়ির সংঘর্ষ আহত ২৫

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা টাটা কোম্পানির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে ৪টি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে চারটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত গত ৪ দিন যাবৎ রংপুরে ঘন কুয়াশার কারণে মহাসড়ক ছাড়াও বিভিন্ন লোকাল সড়কেরও ঝড়েছে একাধিক প্রাণ। ৩১ জানুয়ারি রংপুর মহানগরীর সাতমাথা চায়না মোড়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন পীরগঞ্জ বড়দরগাহ ১, বদরগঞ্জ লাহিড়ীর হাটে ১ জন নিহত হয় এবং আহত অন্তত ৩০ জন। রংপুর আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, গত ৪দিন যাবৎ ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায়নি, আগামী আরও দুইদিন কুয়াশার এই তীব্রতা থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com