শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে ছয় এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুরের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময় সভায় অংশ নিয়ে সংসদ সদস্যরা জেলার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনসম্পদ রপ্তানি এবং কর্মমুখী শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শ্যামাসুন্দরী খাল ও কেডি খালের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন এবং কৃষিপণ্য রপ্তানির উদ্যোগ বাড়ানোর প্রস্তাব উঠে আসে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণ, পীরগঞ্জে কয়লা উত্তোলনের সম্ভাবনা যাচাই, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন।

জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রংপুরের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com