মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপিত

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যে রংপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক মো. মাসুদ পারভেজ। রংপুর সমবায় বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাফর বলেন, সমবায় সমিতির সদস্যগণ সম্মিলিতভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের প্রতি দায়িত্বশীল হিসাবে নিজেদের গড়ে তোলেন। সমবায়ীদের উদ্দেশে তিনি বলেন, অনেক সমিতির মধ্যে সমবায়ীদের সমঝোতা নেই, অনেকে আবার সমিতির মূলনীতি থেকে দূরে সরে আসায় সমিতির সঠিকভাবে উন্নয়ন হচ্ছে না। সমিতির রীতিনীতি কাজে লাগিয়ে সমিতির অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

সমিতির উন্নয়নে সমবায় কর্মকর্তাদের উদ্দেশে পরিচালক বলেন, সমিতিসমূহ সঠিকভাবে পরিচালনায় বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা পর্যালোচনাপূর্বক সমবায় কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা বাড়াতে হবে। সমবায় সমিতিসমূহের বিনিয়োগ দেশের দারিদ্র্য বিমোচনে বড়ো অবদান রাখতে পারে। এজন্য শুধু ব্যক্তি স্বার্থ না দেখে তিনি সমবায়ীদের এক হয়ে দেশের আর্থ-সামাজিক কাজে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। সমবায় এমন একটি প্রতিষ্ঠান, যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ সম্ভব হয়। সমবায় সমিতি সমাজের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন দুর্যোগে অবদান রাখছে। সমবায়ীরা আগামীতে বড়ো পরিসরে দেশে অর্থনীতিতে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) মো. সুমন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com