মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে ঈদুল আজহা উপলক্ষে কোরবানি হওয়া পশুর চামড়া সংরক্ষণ সহজ করতে জেলা প্রশাসনের উদ্যোগে লবণ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি অনুযায়ী এতিমখানা, মাদ্রাসা, মসজিদ কমিটি ও চামড়া সংগ্রহকারীদের মাঝে বিনামূল্যে এই লবণ প্রদান করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর ৩টায় জেলা প্রশাসকের গুদাম ঘর থেকে এই লবণ প্রদান করা হয়। যাতে চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং ন্যায্যমূল্য পাওয়া সম্ভব হয়। রংপুর জেলায় টোটাল ১৯৫ টনের মধ্যে লবণের বস্তা রংপুর সদর ১৫ টন, কাউনিয়া ২০ টন, গংগাচড়া ১৫ টন, তারাগঞ্জ ৩৫ টন, বদরগঞ্জ ১৫ টন, পীরগঞ্জ ২৫ টন, মিঠাপুকুর ২০ টন ও পীরগাছা ১৫ টন করে পাবে। চামড়া শিল্পে অপচয় রোধ এবং মৌসুমি সংকটে লবণের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে রাখাতে এ ধরনের উদ্যোগে গ্রহণ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, বিসিক জেলা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোঃ এহেছানুল হক, প্রমোশন অফিসার মোঃ আরিফ আল মোস্তাকিম, সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান প্রমূখ।