মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরের গঙ্গাচড়া উপজেলা বাজারে চলমান ড্রেন নির্মাণ প্রকল্পে নিম্নমানের বালু ও ইট ব্যবহার, সিডিউল অমান্য এবং প্রশাসনের শিথিল তদারকি অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, এভাবে কাজ করলে ড্রেনের স্থায়িত্ব ও কার্যকারিতা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে।

সরজমিনে দেখা গেছে, প্রকল্প শর্ত অনুযায়ী সিলেকশন (২.২ F.M) বালু ব্যবহার বাধ্যতামূলক হলেও স্থানীয় ভিটি বালু ব্যবহার করা হয়েছে। ড্রেনের উচ্চতা সংক্রান্ত সিডিউল অনুযায়ী, পুরাতন ড্রেন থেকে ১৫ ইঞ্চি উচ্চতা ঢালাই থাকা উচিত কিন্তু দেখা গেছে ১০ ইঞ্চি এবং ঢালাই দিনের বদলে রাতের অন্ধকারে সম্পন্ন করা হয়েছে। ইট বসানোর সময় ১ ইঞ্চি ফাঁকা রাখার নির্দেশ থাকলেও কিছু স্থানে ২-৩ ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে।উপ-সহকারী প্রকৌশলী কাজের সঠিক তদারকি না করার অভিযোগও উঠেছে।

হাটবাজার কমিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী বলেন, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ড্রেন নির্মাণ হচ্ছে। কিন্তু শুরু থেকেই নিম্নমানের বালু ও ইট ব্যবহার করলে ভবিষ্যতে সমস্যা দেখা দেবে। আমরা চাই, দ্রুত সঠিক মান বজায় রেখে কাজ শেষ হোক।

ঠিকাদারের সহকারী বাবু মিয়া বলেন, অল্প ইটের কারণে ইটের ভাটায় না গিয়ে নিম্নমানের ইট দিয়ে কাজ করেছি। মিস্ত্রি মনিরও জানিয়েছেন, কোথাও ১০ ইঞ্চি, কোথাও ১১ ইঞ্চি ঢালাই হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী শাহীন আলম বলেন, বালুটা উনিশ-বিশ হয়ে গেছে, আমি নিম্নমানের ইট ব্যবহার করতে নিষেধ করেছি, কিন্তু মিস্ত্রি তা ব্যবহার করেছেন। রাতের ঢালাই হয়েছে ওয়ার্ক এসিস্ট্যান্টের তত্ত্বাবধানে কোন সমস্যা নাই। তখন ঠিকাদারের ফোন নাম্বার চাইলে, তিনি অন্য একজনের নাম্বার দেয়। কিছুক্ষণ পরে ঠিকাদারের পক্ষ থেকে মনির নামে একজন এসে সাংবাদিককে টাকা দেওয়ার প্রস্তাব দেয় , যা প্রকল্পের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার জন্য বড় উদ্বেগের।

এদিকে, এম.এম. ট্রেডার্সের ঠিকাদার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলী ওবায়দুল রহমান জানান, কাজে অনিয়ম ধরা পড়লে ঢালাই ভেঙে সিডিউল অনুযায়ী পুনরায় কাজ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, কাজে অনিয়ম ধরা পড়লে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com