শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে নতুনধারার ২ দিনব্যাপী বিজয়যাত্রা কর্মসূচি পালন

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
দুর্নীতিরোধ ও দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধের লক্ষ্যে রংপুরে নতুনধারার ২ দিনব্যাপী বিজয়যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭ টায় রংপুর বিভাগীয় নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়োজনে তেতুলিয়া থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর দুপুরে রংপুরের টাউন হলের সামনে সমাপ্ত হয়। “তেতুলিয়া থেকে টেকনাফ” বিজয়যাত্রার উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

এ সময় তিনি বলেন, নির্মম হলেও সত্য বাংলাদেশের মানুষ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতি আর ক্ষমতার নামে মানুষকে কষ্টে রাখার ঘটনাই দেখছে। অতীতের ফ্যাসিস্টদের মত নতুন ফ্যাসিস্ট তৈরি হচ্ছে, দুর্নীতি, দ্রব্যমূল্য, ধর্ষণ, হানাহানি সন্ত্রাস বাড়ছে। অথচ চব্বিশে আন্দোলনকারীদের শপথ ছিলো কোটা বিরোধী। আজ সেই কোটায় বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, রংপুর বিভাগীয় নতুনধারার যুগ্ম আহবায়ক আবদুর রহমান, আলিমা বেগম প্রমুখ।

মোমিন মেহেদী আরো বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদেরকে এক কথায় বলতে চাই- দেশ-স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। তা না হলে আপনাদের পরিণতি হবে ঘোষেটি বেগমের মত, মীর জাফরের মত। নতুনধারা বাংলাদেশ এনডিবির রংপুর বিভাগে বিজয়যাত্রা- দুইদিন ব্যাপী কর্মসূচি ২ ডিসেম্বর লিফলেট বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com