মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে বিএমডিসি রেজিষ্ট্রেশন ছাড়াই ডেন্টাল চেম্বার

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর নগরীর ধাপ ৮ তলা মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে “বিএম-ডিসি” রেজিষ্ট্রেশন (লাইসেন্স) বিহীন “পেইনলেস ডেন্টিস্ট্রী” নামক চেম্বার খুলে দাঁতের চিকিৎসা চালানোর অভিযোগ উঠেছে। যেখানে প্রতিনিয়ত শতশত দাঁতের রোগী দেখছেন পেইনলেস ডেন্টিস্ট্রী’র মালিক কথিত ডাঃ আ.ন.ম বাশার।

জানা গেছে, বিডিএস(BDS) এণ্ড বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল(BMDC) নীতিমালা অনুসারে, ডেন্টিসদের সার্টিফিকেটকে বিশেষায়িত সার্টিফিকেশন বলা হয়। যেখানে বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) হলো মৌলিক স্নাতক ডিগ্রি, আর ডিডিএস (ডক্টর অফ ডেন্টাল সার্জারি) বা ডিএমডি (ডক্টর অফ ডেন্টাল মেডিসিন) হলো ডেন্টিসদের পেশাদার ডিগ্রি; পাশাপাশি অর্থোডন্টিক্স বা পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির মতো ক্ষেত্রে বিশেষায়িত প্রমাণপত্রকে ‘বোর্ড সার্টিফিকেশন’ ধরা হয়। যা বিএম এন্ড ডিসি সার্টিফিকেশন ডেন্টাল ডিগ্রিধারীদের পেশাগত সনদ ও লাইসেন্স হিসেবে স্বীকৃত ।

স্থানীয় ও সরজমিন সূত্রে গত সোমবার (১৯ জানুয়ারি) দেখা যায়, রংপুর নগরীর ধাপ আট তলা মসজিদ সংলগ্ন সু-স্বাস্থ্য ক্লিনিক ঘেষে “পেনলেস ডেন্টিস্ট্রী” নামক দন্ত চিকিৎসালয়ের বিশাল সাইনবোর্ডে ঝুলছে। সেখানে সাইনবোর্ডে ঝুলানো হয়েছে বি ডি এস ডিগ্রি সহ বিএম এন্ড ডিসি সার্টিফিকেট (লাইসেন্স) প্রাপ্ত প্রতিষ্ঠান। যাহা রোগীদের সাথে বড় ধরনের প্রতারণা।

কথিত ডাঃ আ.ন.ম বাশারের সাথে স্বাক্ষাৎকালে “বি এম & ডিসি” রেজিষ্ট্রেশন (লাইসেন্স) আছে কিনা জানতে চাইলে- তিনি বলেন, একজন দন্ত চিকিৎসক হিসেবে যা যা থাকা দরকার সব সার্টিফিকেট তাঁর আছে। কিন্তু সার্টিফিকেট (লাইসেন্স) দেখতে চাইলে তিনি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি নামক মৌলিক স্নাতক ডিগ্রি ও সিটি কর্পোরেশন থেকে টিন সার্টিফিকেট ছাড়া অন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বিএম-ডিসি লাইসেন্স ছাড়া চেম্বার খুলে রোগী দেখা বৈধতা আছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, জ্বি বিএমডিসি লাইসেন্স ছাড়া কোন বৈধতা নেই। পরে তিনি সার্টিফিকেট (লাইসেন্স) এর ব্যবস্থা করবেন মর্মে ১ সপ্তাহ সময় চেয়ে গণমাধ্যম কর্মীদের কাছে সংবাদ প্রকাশ না করার অনুরোধে ক্ষমা চান।

এ বিষয়ে রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হলাম। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com