মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে বিধবা নারীকে হত্যাকাণ্ডের প্রধান আসামি র‍্যাবের হাতে আটক

প্রেস বিজ্ঞপ্তিঃ
রংপুরে শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগ করে বিধবা নারীকে হত্যা মামলার প্রধান আসামিকে র‍্যাব গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর)-২০২৫ইং রাত আনুমানিক ১০টায় নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম এলাকার ধীরেন্দ্রনাথের বাড়ী থেকে আসামি শ্রী কমল চন্দ্র অধিকারী(২৮)কে গ্রেফতার করা হয়।

জানা যায়, ভিকটিম কৃষ্ণা রানীর স্বামী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পরে ভিকটিমকে তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেওয়ার কথা ছিল। এরই জের ধরে গত ০৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় ধৃত আসামিসহ অপরাপর আসামিগণ সুকৌশলে ভিকটিমের শরীরে বিষ জাতীয় দ্রব্যাদি স্যালাইন /ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে ভিকটিমকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮/২২১, ০৭/০৭/২০২৫ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com