মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে র‍্যাব এর অভিযানে চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার আসামী গ্রেপ্তার

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালি চাপা দেওয়ার ঘটনায় এজাহারনামীয় আসামী র‍্যাব-১৩ এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে।

এজাহারসূত্রে জানা যায়, গত (৫ মে) ২০২৫ইং সকাল আনুমানিক ০৯.৩০ টায় শিশু ভিকটিম আব্দুর রহমান (রোমান) (৮) ও মারুফ (৬) প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের সংবাদটি মাইকে প্রচার করে। একই তারিখ দুপুর অনুমান ০১.৪০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট হতে দুই শিশু ভিকটিম রোমান ও মারুফ এর মৃত. দেহ উদ্ধার করে। উদ্ধারকৃত নিহত শিশুদের শরীরে জখম দেখা যায়। পরে রোমান এর পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তারিখঃ ০৭/০৮/২০২৫ ইং ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। এ ঘটনায় প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানে (১৫ আগস্ট) সন্ধ্যা ০৭.১০ টায় জিএমপি, গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকা থেকে উল্লেখিত মামলার এজাহার নামীয় আসামী মো. মনু মিয়া (২৮), পিতা- মৃত. আনোয়ারুল ইসলাম, সাং- সিটপাইকান (আলমবিদিতর), থানা- গংগাচড়া, জেলা- রংপুরকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা এমন অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব কর্মকর্তা বিবৃতি দেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com