মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে রয়্যালটি টি-২০ কাপের উদ্বোধন

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও পৃষ্টপোষকতায় রয়্যালটির মতো অন্য প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রবিবার ১২ই জুন বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেনে রয়্যালটি টি-২০ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সিটি মেয়র বলেন- আমাদের রংপুর এগিয়ে যাচ্ছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েদের একটা অবস্থান তৈরি হচ্ছে। আজকে বাংলার চোখ, রয়্যালটি মেগামল ও রংপুর ক্রিকেট একাডেমি যেভাবে খেলাধুলার মানোন্নয়নসহ তরুণদের বিকশিত করতে এগিয়ে এসেছে, এটা প্রসংশার দাবি রাখে। শুধু দু-একজন নয়, ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও পৃষ্টপোষকতায় রয়্যালটির মতো অন্য প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসতে আমি আহ্বান করছি। সবার নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারলে রংপুর আরো অনেক দূর এগিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

আরও বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মজিদ হিরু, আইজিএস একাডেমির চেয়ারম্যান সেরাফুল ইসলাম হিমেল, রংপুর ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শাকিল রায়হান, বাংলার ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, রয়্যালটি মেগামল ও তাওহিদ ব্যাটারী ইণ্ডাস্ট্রির চেয়ারম্যান তৌহিদ হোসেন আশরাফী, রূপকথা থিম পার্ক ও ফুড কর্ণার মোস্তাক হোসেন শিমুল, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সহ সভাপতি আব্দুল হালিম বুলু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলার চোখের সহ সভাপতি মাহমুদুন নবী বাবুল।

বেলুন ও পায়রা উড়িয়ে রয়্যালটি টি-২০ কাপের উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের শিল্পীরা।

প্রথমবারের মতো শুরু হওয়া র‌য়্যালটি টি-২০ কাপে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার দল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের দলসহ মোট ৩৬টি দল অংশ নিচ্ছে। সোমবার উদ্বোধনী দিনে চারটি ম্যাচ রয়েছে। এর মধ্যে উদ্বোধনী খেলায় সকাল নয়টায় মাঠে নামবে বরিশাল একাদশ বনাম বিশ্ব একাদশ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com