শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
সারাদেশের ন্যায় রংপুরেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। দিবসটি উপলক্ষ্যে রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯:৩০ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর টাউন হল বধ্যভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রথমে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি-বেসরকারি দপ্তরসমূহ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com