শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ১০

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত অন্তত ১০ জন। পুলিশ হেফাজতে দুই বাস, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল। রবিবার (১৫ জুন) সকাল অনুমান সারে ১০ টার দিকে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন, ঢাকা কুরিগ্রাম মহাসড় কলাবাড়ি হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এবং ১১টায় মাহিগঞ্জ কলেজ গেইটে পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।

মাহিগঞ্জ কলেজ গেইটের দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম ফরহাদ আলম (৩৫) পিতা- শাহ আলম। রংপুর মহানগরীর কোতোয়ালি থানার পাশারি পাড়া এলাকার বাসিন্দা।এবং এক সন্তানের জনক। আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী মাহিগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, সকাল ঠিক ১১:০১ টার দিকে আমি বাড়ির সামনে দাড়িয়ে ছিলাম তখন পুর্ব দিক থেকে মাহিগঞ্জগামী একটি মোটরসাইকেল তার সামনের অটো ওভারটেক করার সময়, মাহিগঞ্জ বাজার থেকে পীরগাছাগামী আকিজ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই আরোহী চাকার নীচে পরে যায় এবং তার মোটরসাইকেল অটোরিকশার সাথে ধাক্কা লাগে এবং অটো রিকশাটি যাত্রীসহ রাস্তার বাইরে ছিটকে পারে। এতে অটোতে থাকা ৪ জন যাত্রী আহত হন। এবং মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। কাভার্ড ভ্যানের ড্রাইভার গাড়িটা রেখে পালিয়ে যায়। পরে মাহিগঞ্জ থানা পুলিশ এসে মরদেহ, নিহতের মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেন। কাভার্ড ভ্যানের নাম্বার ঢাকা মেট্রো – উ ১৪-৩২০৯।

এর আগে সকাল অনুমান সারে দশটার দিকে ঢাকা থেকে কুরিগ্রাম গামী “এশিয়া ট্রান্সপোর্ট” এর কুমিল্লা-ব; ১১-০১৭১ নম্বর একটি খালি কোচ, কুরিগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী “হানিফ এন্টারপ্রাইজ” ঢাকা মেট্রো-ব; ১৪-৮৩৪৫ যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ এন্টারপ্রাইজের অন্তত ৫ জন যাত্রী আঘাতপ্রাপ্ত হন।

ঘটনাস্থলের ব্যবসায়ী মো. ওমর ফারুক জানান, কলাবাড়ি থেকে নব্দীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তা দুর্ঘটনা প্রবণ এলাকা। এখানে প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। তবে আজকে এশিয়া ট্রান্সপোর্ট রং সাইডে গিয়ে হানিফ এন্টারপ্রাইজের কোচে মারছে। ঘটনাটি আনুমানিক সকাল সারে ১০টার দিকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহিগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহ সুলতান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দু’টি বাস,একটি কাভার্ড ভ্যান, একটি মোটরসাইকেল সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবং মরদেহ আরটিএ করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com