শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা উদ্বোধন

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা, ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার উদ্বোধন করেন। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, পৃথিবীর জন্ম থেকে অদ্যাবধি যত জ্ঞান রয়েছে, তা বই থেকে পাওয়া যায়। এজন্য বইকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। আর মানুষ দিনদিন বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানুষকে বই পাঠে আগ্রহী করে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, এই বইমেলা শুধু বই কেনা-বেচার স্থান নয়, এটি জ্ঞান, সংস্কৃতি ও মননচর্চার এক মহোৎসব। এখানে মানুষ নতুন চিন্তা, নতুন ধারণা এবং সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং তাদের সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোকিত ও উন্নত সমাজ গড়তে সবাইকে বইমেলায় আসার আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, বইমেলা একটি সমাজের বুদ্ধিবৃত্তিক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। গবেষণায় দেখা গিয়েছে, জ্ঞানচর্চা ও বই-সম্পর্কিত কর্মকাণ্ডে বিনিয়োগে বহুগুণ ইতিবাচক রিটার্ন পাওয়া যায়, যা অন্য কোনো খাতে এত সহজে পাওয়া যায় না। বই মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন এবং সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। তিনি জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে সচেতনতা ও স্পৃহা আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ করেছি, তার পেছনে বইয়ের আলোই সবচেয়ে বড়ো শক্তি হিসাবে কাজ করেছে। তিনি আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. আবু জাফর, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার, রংপুর পুলিশ সুপার মো. আবু সাইম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসা. রাবেয়া বসরী, ঔপন্যাসিক ও সাহিত্য সংগঠনের কবি, ছড়াকার ও নাট্যকার মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রংপুরের খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, আট দিনব্যাপী (১৮ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর, ২০২৫ পর্যন্ত) এই বইমেলায় ৮৩টি স্টল স্থান পেয়েছে। বইমেলা চলবে প্রতিদিন বেলা ২:৩০ মিনিট হতে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত। স্টল ছাড়াও প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিতর্ক, কুইজ প্রতিযোগিতাও থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com