শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুরে সাফ জয়ী ৩ বাঘিনীকে গণসংবর্ধনা

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর বিভাগের সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না, স্বপ্না রানী ও সোহাগী কিসকুকে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯শে সেপ্টেম্বর ২২ইং বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে বিমানযোগে তারা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এ সময় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ সহ অন্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সৈয়দপুর বিমানবন্দরে বরণের পর ছাদখোলা জীপ গাড়িতে স্বপ্নাসহ ৩ সাফ জয়ী নারী ফুটবলারকে রংপুর নগরী প্রদক্ষিন করানো হয়। এরপর পাবলিক লাইব্রেরী মাঠে তাদের গণসংবধর্না দেন জেলাপ্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়ার রংপুরের সিরাত জাহান স্বপ্না সাফ জয়ের ১০ দিন পর রংপুরে ফিরে সাংবাদিকদের খুশির সংবাদ জানিয়েছেন।

রংপুরের সিরাত জাহান স্বপ্না সাংবাদিকদের বলেন- যখন আমি প্রথম ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন এলাকার অনেকে বাধা সৃষ্টি করেছিল। আমাদের সমাজের পুরুষরা চায় মেয়েরা একটু পিছিয়ে থাকুক। এখন আমার সাফল্যে তারাও আনন্দ প্রকাশ করছে। পরিবর্তন শুরু হয়েছে। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

ঠাকুরগাঁওয়ের সাফজয়ী খেলোয়ার স্বপ্না রানী তিনি জানান- শিরোপা ঘরে আনতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ফুটবল খেলার শুরুতে অনেক বাধা এসেছে। হাফ প্যান্ট পরে মেয়েরা ফুটবল খেলছে বলে গ্রামের মানুষেরা কটূক্তি করেছে। এতেও আমরা থেমে থাকিনি। স্কুলপর্যায়ে খেলার সময় স্যারেরা অনেক সাপোর্ট করেছেন। এখন সবাই উৎসাহ দিচ্ছেন।

নারী ফুটবলার সোহাগী কিসকু বলেন- সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দেশের মানুষ আমাদের চিনেছে। আমরা চাই গ্রামের নারী ফুটবলাররা যেন গ্রামে খেলার সুযোগ পায়।

এ সময় রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, স্বপ্নার প্রথম ফুটবল প্রশিক্ষক হারুন অর রশিদ সহ রংপুর ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রীড়ানুরাগী সংগঠকরা উপস্তিত ছিলেন। বিকেলে রংপুর সদর উপজেলার সদ্য পুস্করনী নয়াপুকুর স্টেডিয়ামে স্বপ্নাকে সংবর্ধনা প্রদানসহ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com