মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে সার্বিক গণভোগান্তি রোধে সেনা অভিযান

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় যানজট, মাদক চোরাচালান, ট্রফিক নিয়ন্ত্রণ, বাসভাড়া মনিটরিং ও জনগণের নিরাপত্তায় সেনাবাহিনীর বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) রংপুুরের পীরগঞ্জ সেনা ক্যাম্প কর্তৃক মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর পৌরসভা এবং ঢাকা-রংপুর মহাসড়কে যাতে মাদক চোরাচালান, গরুর বাজার ও স্থানীয় বাজার সমুহে চাঁদাবাজি রোধ ও জননিরাপত্তায় স্বস্তিবোধ এনে দিতে ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইষ্ট বেংগল এর পীরগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। ইতোমধ্যে পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় মাদক নিয়ন্ত্রণে অনেক অভিযান পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি এই এলাকার বাজার ও গরুবাজার গুলোতে নিয়মিত টহল ও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে চাদাবাজিকে শুন্যের কোটায় নামিয়ে এনেছেন। সেই সাথে বাস ষ্ট্যান্ড এলাকায় চাদাবাজি ও অতিরিক্ত টিকেট ভাড়া যাহাতে না নিতে পারে সে জন্যে ক্যাম্প কমান্ডার প্রতিদিন নিয়মিত মনিটরিং করছেন। এমনকি বাস ষ্ট্যান্ড ও পৌরসভা এলাকায় যাতে কোন প্রকার দুর্ঘটনা না ঘটে সেই নিমিত্তে ঝুঁকিপূর্ণ স্থানভেদে বিভিন্ন চেক পোষ্ট স্থাপন করা হয়েছে।

পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার আরো বলেন, এই অঞ্চলে গরুর হাট সহ অন্যান্য বাজারে যাতে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ কার্যক্রম সংগঠিত হওয়ার আশঙ্কা দেখা দিলে, তাৎক্ষণিক ক্যাম্পে তথ্য জানানোর জন্য পীরগঞ্জ এর ব্যবসায়ী ও সাংবাদিকগণকে উৎসাহীত করেন।

উল্লেখ্য যে, দ্বায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণের পক্ষে সাধারণ পথচারীকে সড়কে শৃঙ্খলার সাথে আইন মেনে চলার অনুরোধ করা সহ যে কোন অন্যায় ও অপরাধের তথ্য প্রদানে আহ্বান করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী তাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা এবং শৃঙ্খলা বিনষ্টকারী ও সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারী দেন। দেশের জনগণের জানমাল হেফাজতে বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com