মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ নিহত-৩

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ২০২৪ইং সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। এরই এক পর্যায়ে ট্যাংকের ঢাকনা ভেঙে তিনি ট্যাংকের ভিতরে পড়ে যান। তার আত্মচিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন।

পরে প্রতিবেশী তবারক মিয়ার ছেলে ইবলুল মিয়া(৩৫) সাহসিকতার সাথে ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়ভাবে মিঠাপুকুর ফায়ার সার্ভিসে জানানো হলে, একটি দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হলে, যুক্ত হন রংপুরের আরেকটি দল। ফায়ার সার্ভিস কর্মীদের দুইটি ইউনিট মিলে কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন। প্রথমে ইবলুল, দ্বিতীয় ইদা ও শেষে তার মা দেলোয়ারা বেগমকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা ।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রবিউল ইসলাম জানান- ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই ফায়ার ডিফেন্স কর্মীরা টয়লেটের সেফটি ট্যাংক থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়। দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হলে আমরা রংপুরের ফায়ার ও ডিফেন্স কর্মীদের অবগত করলে তারা সহ দুটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর তিনটি মরাদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম(৫৬), বাদশা মিয়ার ছেলে হুদা মিয়া(৩৫) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া(৩৫)।

মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান-টয়লেটের সেফটিক ট্যাংকে পড়ে কার্বন মনোক্সাইড গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com