শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত- প্রশাসক নিয়োগ

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনের শর্ত ভঙ্গ করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং ফ্যাসিবাদি নিয়মকানুন করে মাত্র ৩২ জন নিয়ে পরিচালনার বিরুদ্ধে রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, মিডিয়া ও সরকার অনুমোদিত অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীদের অব্যাহত দাবির মুখে অবশেষে রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে উম্মুক্ত করে দেয়া হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ময়নুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরে কর্মরত অন্তত দেড় শতাধিক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ক্লাবের বিদ্যমান সবকিছু সিজারলিষ্ট তৈরি করে ক্লাব পরিচালনার দায়িত্ব নেন। এসময় রংপুর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিকের সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর রির্পোার্টা ইফনিটি, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর অনলাইন রিপোর্টার্স ফোরাম, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ, সদস্য ছাড়াও রংপুরে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হন।

এর আগে প্রশাসক চিঠি দিয়ে রংপুরে বিদ্যমান সকল সাংবাদিক সংগঠন, স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদেও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অবহিত করতে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রংপুর অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এটিএন নিউজের প্রতিনিধি শাহরিয়ার মিম জানান, এটি ঐতিহাসিক উাদ্যোগ। রংপুরে কর্মরত সাংবাদিকদের জন্য প্রেসক্লাবে সরকার জায়গা দিলেও তারা নানা কালা নিয়মকানুন করে গণমাধ্যমকর্মীদের বঞ্চিত করেছে। ওনলাইনের সাংবাদিকরা প্রেসক্লাবে আবেদন করারই সুযোগ রাখা হয় নি। এটি বৈষম্যের বড় উদাহরণ। অনলাইনের সাংবাদিকদেরও সদস্য অন্তর্ভুক্তি করতে হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com