মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর মহানগর জামায়াতের থানা শিক্ষাশিবির অনুষ্ঠিত

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর কোতোয়ালি থানার উদ্যোগে সক্রিয় সহযোগী সদস্যদের নিয়ে শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে ) রংপুর নগরীর ষ্টেশন রোডের সালেক পাম্প সংলগ্ন ইসলামী ফাউন্ডেশন হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সক্রিয় সহযোগী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের সর্বস্তরের মানুষের সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস শপথ নেয়ার পর দেশে স্বৈরাচারের বিচার নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় সংস্কারের যে সুযোগ এসেছিল। সেটি সুকৌশলে নস্যাৎ করে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবাসীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং মাতৃভূমি বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে হলেও সকলকে সোচ্চার থাকতে হবে।

শিক্ষা শিবিরে “ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবী” বিষয়ে আলোচনা করেন, জামায়াতের রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান। সকাল ৭ টায় অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া। পাশাপাশি তিনি ব্যক্তিগত রিপোর্টের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন, রংপুর মহানগর শুরা সদস্য মাওলানা মোঃ শাহজাহান সিরাজ। ইসলামী সাহিত্য “চরিত্র গঠনের মৌলিক উপাদান” এর উপর আলোচনা পেশ করেন থানা সেক্রেটারী জাহাঙ্গীর আলম, সমাপনী বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর ওয়াজেদ আলী শাহ। উল্লেখ্য যে, শিক্ষা শিবিরে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ১৪ টি ওয়ার্ডের ২৫০ জন জামায়াতের সক্রিয় সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com