শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার ৩ মাদক কারবারিকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউ ইস্কাটন রোডে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১/ মোঃ রবিউল মিয়া, ২/ মোঃ শফিকুল ইসলাম ওরফে পুনম ৩/ মোঃ মামুন মিয়া।

গতকাল শনিবার (২৬শে আগস্ট ২০২৩ইং) বিকাল সাড়ে ৪ ঘটিকায় ইস্কাটন রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানটিতে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, শনিবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি বিপুল পরিমান গাঁজাসহ ইস্কাটন রোডে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২ টি মুঠোফোন জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উক্ত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২৭শে আগস্ট-২৩ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com