মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডেস্ক সংবাদঃ
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইন্টারনেটের যুগে মোবাইল গেমসে আসক্ত না হয়ে ছেলে-মেয়েরা মাঠে এসেছে এটাই বড় প্রাপ্তি। তারা আমাদের আলোকবর্তিকা, তাদের দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।

রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোঃ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী।

উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার বালক-বালিকা ক্যাটাগরিতে জেলা পর্যায়ের মোট ১৬টি চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com