মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহীর পুঠিয়ায় আ’লীগ ও বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত-১

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর পুঠিয়ায় রাস্তার জমি না রেখে বাড়ি নির্মান নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপির সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষের হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টায় রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

কয়েক মাস আগে জাহাঙ্গীর আলম(৩৫) আওয়ামী লীগ সমর্থক, পিতা- নুরুল ইসলাম, পুঠিয়ার ফুলবাড়ি, এলাকায় রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মান করেন। বাড়ি নির্মান করার সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মান করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারো কথা না শুনে বাড়ি নির্মান করেন।

বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। সকালে তার প্রতিবেশি সাইফুল ইসলাম(৩২) বিএনপি সমর্থক, পিতা-মৃতঃ আফসার উদ্দিন রাস্তার বিষয় নিয়ে জাহাঙ্গীরের ভাই জুয়েল(৩৩) নুরুল ইসলাম এর সহিত কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে সাইফুল ইসলাম মাথা ফেটে রক্তাক্ত ও জখম হলে স্থানীয় জনসাধারণের আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থলে পুঠিয়া থানায় পুলিশ উপস্থিত হইলে পরিস্থিতি কিছুটা নিযন্ত্রণে আসে। পরর্বতীতে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় জনসাধারণ পুনরায় বাড়িটি ভাংচুর করে ও একটি মোটরসাইকেল পুরিয়ে দেয়।

পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত দুই পক্ষের কারো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com