মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজারহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুমন কুমার রায়ের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম, উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আদিল, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক কুমত রঞ্জন, যুন্ম আহবায়ক ছামিউল ইসলাম, রাজারহাট স্বেচ্ছাসেবকলীগের যুন্ম আহবায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, জাহানুর আলম সোহেল, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার।

ফাইনাল খেলায় রাজারহাট সদর ইউনিয়ন ও উমরমজিদ ইউনিয়নের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে রাজারহাট ইউনিয়ন ৭-২ গোলে বিজয় অর্জন করে। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন এন. এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ফিজিক্যাল এন্ড কালচারাল অফিসার রাশেদুল ইসলাম রাশেদ ও সামস উদ্দীন বসুনিয়া সমুন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com