মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে অবৈধভাবে মাদ্রাসার গাছ কর্তন

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে-আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১টি কাঁঠাল গাছ কর্তন করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আম গাছটি কেটে মাদ্রাসা থেকে সড়িয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় লোকজন এবং সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারি কমিশনার(ভূমি) বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে মাদ্রাসা সাবেক সভাপতি আইয়ুব আলী জানান, এই সুপার বরাবরই এরকম অনিয়ম করে থাকে, এর আগেও তিনি রাতের আঁধারে গাছ কর্তন করে বিক্রি করেছেন। আজকেও এর ব্যত্যয় তিনি করেনি। আমি ইউএনও বরাবরের একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুপারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়।

এ প্রসঙ্গে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, আমারা মাদ্রাসার কমিটি একটি রেজুলেশন করেছি, এরপ্রেক্ষিতে গাছ কাটা হয়েছে । কমিটি রেজুলেশন করে গাছ কাটতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সু-উত্তর না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,আমাদের প্রতিষ্ঠানে একটি একাডেমি ভবন হবে এজন্য জায়গার দরকার, এবং প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্রের জন্য গাছ ২টি কাটা হয়েছে ।

এবিষয়ে মাদ্রাসা সভাপতি উপজেলা জামায়াতের সেকেটারী রজব আলী বলেন, আমি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসা করা হবে। সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগটি আমি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com