শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

মাহাবুব আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
​মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় খাল পুনঃ খনন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাদিজা বেগম।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের সূচনা করা হয়।২০২৫-২০২৬ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচীর আওতায় এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোদাল দিয়ে মাটি খনন করে এই কাজের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর সভাপতি শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নুরুন্নবী সরকার, সাবেক চেয়ারম্যান নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম।

​প্রকল্পটি ১ কোটি ৬ লক্ষ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যায়ে ৪.১৭ কিলোমিটার ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি হতে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত এ প্রকল্প খালটি পুনঃ খনন করা হবে। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচের সংকটে পড়তে হতো। এই খালটি খনন হলে এলাকার শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন, যা আমাদের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেবে।

​উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এই খনন কর্মসূচীর মাধ্যমে একদিকে যেমন কর্মহীন মানুষের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা দূর করে কৃষি বিপ্লব ত্বরান্বিত হচ্ছে।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদারকিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে যাতে স্থানীয় জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে ভোগ করতে পারে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com