মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কর্মশালা

ছবি- প্রতিনিধি।

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম, সমাজসেবা কর্মকর্তা রাহিম উদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমানুল্লাহ আল বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,সাবেক সভাপতি মোবারক আলী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রাশেদা আকতার (ইএসডিও)

কর্মশালায় ইউএনও খাজিদা বেগম বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামীণ জনগণের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধগুলো স্থানীয়ভাবে, অল্প সময়ে এবং স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এতে যেমন আদালতের ওপর মামলার জট কমে, তেমনি সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে। তবে প্রত্যন্ত অঞ্চলের অনেকেই এখনও গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত নন।

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ে পৌঁছে দিতে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। গ্রামীণ পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে পারলে মানুষ ছোটখাটো বিরোধের জন্য থানায় বা জেলা আদালতে না গিয়ে গ্রাম আদালতের শরণাপন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, বে- সরকারি সংস্থা ওয়াল্ড ভিশন, মানব কল্যান পরিষদ, ব্যাক, ইএসডিও, সিডিএর প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com