শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতি পাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, জামায়াত ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, সমাজসেবক তোয়াহা বিভন্নি রাজনৈতিক-সামজিক, নেতা-কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেলায় এবার বিভিন্ন স্কুল-কলেজের ১৬টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com