শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং- দিনাজ-৩৭ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি অমজাদ হোসেন ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন মনজুর আলম তিনি ভোট পেয়েছেন ১৫৫ এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসেদুর রহমান (হাসু) তিনি ভোট পেয়েছেন ৯৫টি। সহ. সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক, যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাল মোহন রায়, সাংগঠনিক সম্পাদক পদে এজাবুউদ্দীন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন পর্যবেক্ষণের দাঁয়িত্বে ছিলেন,দিনাজপুর শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রশিদ ও শ্রম কর্মকর্তা শাহীনুর ইসলাম। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম ও তাজির উদ্দীন সাগর। নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃত নেত্রীবৃন্দ ভোট পর্যবেক্ষণ করেন ।

উল্লেখ্য- সংগঠনটি রেজিষ্ট্রেশন পেয়ে এবারেই প্রথম ভোট প্রয়োগ করেছেন, সদস্যরা উৎসব মূখর পরিবেশে ভোটের আমেজ গ্রহণ করেছেন। সংগঠনটিতে ৮টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এতে মোট ভোটার সংখ্যা ছিলেন ৩৭৩ জন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com