শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈল ভূমি অফিসে নামজারিতে অর্থনৈতিক দুর্নীতি

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
নামজারি করতে লাগবে ১৬ হাজার টাকা। তাই পুরো টাকা গুনে নিচ্ছেন সার্ভেয়ার আবুল কালাম আজাদ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভুমি অফিসে যোগদানের পর থেকে এলাকায় গড়ে তুলেছেন সিন্ডিকেট। মোটা অংকের টাকা ছাড়া কোন কাজ করেন না তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী টাকা দেওয়ার ভিডিও ধারন করলে সিন্ডকেটের মুল হোতা সার্ভেয়ার কে কিছু গণমাধ্যম কর্মী কৌশল অবলম্বনের পরামর্শ দেন যে এটা নিছক একটি হাওয়ালতের (ধার) টাকা। বাস্তবে দেখা যায় অফিসের চেয়ারে বসেই ৫’শ ও এক হাজার নোট গুনে গুনে নিচ্ছেন উপজেলার ভূমি অফিসের কর্মরত সার্ভেয়ার আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, সার্ভেয়ার আবুল কালাম আজাদ এ উপজেলায় গত ২০ নভেম্বর ২০২৩ইং যোগদান করেন তিনি। এবিষয়ে সার্ভেয়ার আবুল কালাম জানান, টাকা নেওয়ার ভিডিওটি ঘুষের নয়। ওই টাকাগুলো ধার দেনার টাকা।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত) এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে জানান, ভূমি অফিসের সেই টাকা লেনদেনের ভিডিওটি দেখেছি, অফিস খোলার পরে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com