শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈল হাসপাতালে দালালের ভিড়

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কম্পেক্সসের জরুরি বিভাগে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার দালালদের ভিড়। জরুরী বিভাগে কোন রুগী গেলেই সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের দালাল গুলো ভুলভাল বুঝিয়ে এবং কৌশলে নিয়ে যায় রিপোর্ট করতে নিজ ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও বিভিন্ন ঔষধ কম্পানীর কর্মচারীদেরকে দেখা যায়। এনিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে সোমবার (১৫ এপ্রিল) একটি ভিডিও ফুটেছে ভাইরাল হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগের শীট গুলোতে এবং রুমে শুয়ে আছে ডায়াগনস্টিক সেন্টারের দালাল গুলো এবং ঔষধ কোম্পানীর লোক।

এছাড়াও মাঝে মধ্যে দেখা যায়, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের সাথে সবসময় ঘোরাফেরা করতে দেখা যায়, ডাক্তারদের ছেলে, মেয়েদেরকে স্কুলে পৌছানোর কাজ, বাজার খরচ পর্যন্ত করেন। তাছাড়া কোম্পানির বিভিন্ন ধরণের গিফট তো রয়েছে। তখন ডাক্তাররা বাধ্য হয় রোগির প্রয়োজনের চেয়ে বেশি ঐ কোম্পানীর ঔষধের নাম লিখেন।

এছাড়াও হাসপাতালে নেই কোন রকমের তদারকি, ঔষধেরমান, রুগির সেবা, খাবারের মান এবং পরিস্কার পরিচ্ছন্নতার। এনিয়ে নাম প্রকাশের অনিচ্ছুক রাউতনগর গ্রামের এক রুগি বলেন, গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি আছি সেই রকমের কোন ঔষধ দিচ্ছে না। সেবা ও খাবারের মান ভালো না। পরিস্কার পরিচ্ছন্নতা তেমন একটা নেই।

এনিয়ে উপজেলা হাসপাতালের আর এম ও ডাঃ ফিরোজ আলম বলেন, এটা নিয়ে আমরা নোটিশ টাঙ্গিয়ে দিয়েছি। আপাতত নিউজ করিয়েন না। আমাদেরকে ২-৩ মধ্যে দিনের সময় দেন মিটিং ডেকে এগুলোর ব্যাবস্তা নেওয়া হবে।

উপজেল স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর মুঠোফোনে অফিস চলাকালে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com