মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগঞ্জে বৃদ্ধ নারীকে পিটিয়ে জখম

আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঁচাত্তরোর্ধ বৃদ্ধা ফিরোজা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন একই বাড়ির রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, জাবেদুল ইসলাম ও তাদের মা আমেনা বেগম। বৃদ্ধা ফিরোজা বেগমের শৌরচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ফিরোজা বেগমের মেয়ে মারজাহান আক্তার বাদী হয়ে রামগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে- বিধবা ফিরোজা বেগমের সাথে একই বাড়ীর রফিকুল ইসলামদের সাথে জমি জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। সম্প্রতি রফিকুল ইসলামদের দখল থেকে উদ্ধার করে ভূমি অফিসের সার্ভেয়াররা গিয়ে কিছু জমি ফিরোজা বেগমকে বুঝিয়ে দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

২৪ মে শনিবার দুপুরের দিকে ফিরোজা বেগম ওই জমিতে গেলে তাকে একা পেয়ে রফিকুল ইসলামের ছেলে রবিউল, জাবেদুল ও আমেনা বেগম মিলে তাকে পিটিয়ে আহত করে। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা গেছে রবিউল ও জবেদুল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের সৃষ্টি করে যাকে তাকে মারধর করতে উদ্ধত হয়। ফিরোজা বেগমদের জমি জোর করে অবৈধভাবে জবর দখল করে রাখে। জমির সীমানায় ফিরোজা বেগম বা তার মেয়েদের কাউকে ঘেষতে দেয় না। এই নিয়ে আদালতের শরণাপন্ন হলে সম্প্রতি ভূমি অফিস থেকে সার্ভার গিয়ে কিছু জমি বুঝিয়ে দিলে শত্রুতা আরও বেড়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার এই প্রতিবেদককে জানান, তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com