মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যাব-১১ এর অভিযানে ২৫ মামলার আসামী গ্রেফতার

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
কুমিল্লায় র‌্যাবের হাতে অস্ত্র সহ ২৫ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৫ইং বেলা ১টায় র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয় এবং এসময় একাধিক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভূক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ১। মো. রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী ২। মোঃ মামুন মিয়া (২৯)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অপর একটি অভিযানে ৮৫ বোতল স্কাফ, ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মো. রিয়াদ হোসেন (২৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভাটকেশ^র গ্রামের মোঃ জসিম এর ছেলে এবং অপর আসামী ২। মো. মামুন মিয়া (২৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কার্তিকপুর গ্রামের মৃত. মঞ্জিল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ১নং আসামী একাধিক মামলায় অভিযুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী পাশ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে এবং তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ যেমন চাঁদাবাজি, ডাকাতি, ভয়ভীতিসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সম্পাদন করে আসছে।

অপর সহযোগী আসামী মো. মামুন মিয়া ১নং আসামীর উল্লেখিত অপরাধে সহয়তা করে আসছে। র‌্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com