শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরে কলহের জের ধরে একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে সৎ-মা, সৎ ছোটভাই ও এক ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করছে মো. তারেক নামের এক যুবক। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা গ্রামে সিডু মিস্ত্রীর বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পারিবারিক কলহের জের ধরে সিডু মিস্ত্রীর প্রথম স্ত্রীর ছেলে মো. তারেক(২৮) এই তিন জনকে হত্যা করেছেন বলে স্থানীয়রা জানান। ঘটনার সঙ্গে জড়িত তারেককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতরা হলেন- সৎ মা সখিনা বেগম(৪০), সৎ ভাই মাহিন(৬) ও ভাগ্নি ফারিয়া আক্তার(৪)।

স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির সবুজ জানান, সিডু মিস্ত্রীর প্রথম স্ত্রীর ছেলে মো. তারেক ঢাকায় থাকতেন। দুই দিন আগে বাড়িতে আসেন তিনি। দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের মধ্যেই সে প্রথমে তার সৎ মাকে জবাই করে। এসময় ছোট ভাই এবং ভাগ্নি দেখে পেলায় তাদেরও জবাই করে। এসময় সিডু মিস্ত্রী বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তারেককে আটক করেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তারেককে পুলিশে সোপর্দ করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে 71sangbad24.comকে জানান, পারিবারিক কলহের জের ধরে তারেক এই ঘটনা ঘটিয়েছেন। তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com