মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে শিশুশ্রম নিরসনে অভিযান

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
শিশুশ্রম নিরসন, সংরক্ষণ, বিশেষ পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা শনিবার সকালে লক্ষ্মীপুর বিসিকের একটি বেসরকারি কারখানার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বুদ্ধকরণ সভায় শ্রমিকদের নানামুখি সুযোগ সুবিধা নিয়ে যেমন আলোচনা করা হয়েছে তেমনি মালিক শ্রমিক নানা অসুবিধা, বেতন ভাতা বকেয়া রাখাসহ বিভিন্ন অনিয়মের কথাও ব্যাপক আলোচনা করা হয়। বিশেষ প্রয়োজনে সরকারি জরুরী সেবা টোল ফ্রি নাম্বারে (১৬৩৫৭) কল করার অনুরোধ জানান বক্তারা।

উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে শ্রম পরিদর্শক শুভঙ্কর দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশ, নেক্সট ফুডের ডিজিএম মোঃ সোহাগ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চেম্বার অব কমার্সের প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন, শ্রম পরিদর্শক ইয়াসিন হোসেন, রোমান মিয়া, তাপস রায় বর্মণ, শ্যামল চন্দ্র সরকারসহ বিসিকে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক নারী পুরুষ।

এসময় শিশুশ্রম নিরসন, সংরক্ষণ, ও বিশেষ পরিদর্শনের অংশ হিসেবে পৌর এলাকার উত্তর তেমহনীর মধুবন বেকারি, মা সিএনজি গ্যারেজ, ভাই ভাই অটো পার্টস, রাজমহল হোটেল, বিসিকের সুলতানিয়া বেকারী, মিতালি বেকারী ও জকসিনের জেবিএম, আর বিএম ব্রীকসে অভিযান করা হয়। ইট ভাটায় শেষ মুহুর্তে শিশুশ্রম না পাওয়া গেলেও বেকারী, ওয়ার্কসপ, গ্যারেজে মারাক্তকভাবে শিশুশ্রম লঙ্ঘিত হওয়া চিত্র চোখে পড়ে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফেনী কার্যালয়ের উদ্যোগে এই অভিযান উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভঙ্কর দত্ত শিশুশ্রম নিরুৎসাহিত করন ও মালিক শ্রমিককে সতর্ককরন স্টিকার, লিফলেট দর্শনীয় স্থানে সাঁটান ও বিতরণ করেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজ করতে বা উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে। কারখানাগুলিকে ১০ টিরও বেশি লোকের কর্মসংস্থান-সহ যে কোনও স্থান হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল। বিপজ্জনক মেশিন এবং অপারেশন থেকে শিশুদের দূরে রাখার জন্য বিভিন্ন সুরক্ষার তালিকাভুক্ত করেছে। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টার মধ্যে ৫ ঘণ্টার বেশি কাজের সময়কাল নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com