মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
র‌্যাব ১৩ এর অভিযানে লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬ টায় তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রংপুর র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৬নং গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবক দাস এলাকার জগোরাম রায় এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর  ছেলে কমল চন্দ্র রায় (৪১)কে ১২২ বোতল ESKuf সহ আটক করা হয়।

একই দিনে সকাল ০৭.৪০ টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৬নং গোড়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড এর অন্তর্গত ঘোঙ্গাগাছ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ২১১ বোতল ফেন্সিডিল এবং দুইটি বাইক জব্দসহ মন্টু চন্দ্র রায় এর ছেলে আসামী পার্থ রায় কাজল (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে নিয়মতান্ত্রিক ভাবে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। অপরাধ দমনের নিমিত্তে মাদকের বিরুদ্ধে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com