মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহীতে ক্যাম্পেইন

ডেস্কঃ
শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ২০২৫ইং মঙ্গলবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ’এইচটিআই’ (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এর আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মেডিকেল কলেজ মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তুরিক সহযোগিতা করেন। এ সময় পথচারী ও বাস চালকদের মাঝে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিুবর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মুঃ রেজা হাসান ,পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এইচটিআই এর সদস্য নাহিদ হোসেন, ফারিয়া, কোহিনুর, শিমু, ফারজানা, এনামুল, মাহিম, নয়ন, রায়হান, সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com