মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে করলেন নব-গঠিত ছাত্রদল কমিটি

হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য ঘোষিত ছাত্রদল কমিটি। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত কমিটির নেতারা।

এরপর তারা কবর জিয়ারত করেন এবং শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শহীদের মা-বাবা ও স্বজনরা আবু সাঈদের সংগ্রামী জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। ছাত্রদল নেতারা বলেন, দেশের জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ থেকেই তাদের এই উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান, সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পি, সহ. সভাপতি তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক সুমন হোসাইন, প্রচার সম্পাদক রানা প্রমুখ। এছাড়া আরও অনেকে শহীদের কবর জিয়ারতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com