মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের সচেতনতামূলক অনুষ্ঠান

ডেস্ক সংবাদঃ
রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৫ইং বিকাল ৪:০০টায় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

প্রধান অতিথি আক্তার জামীল বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে বড়রা। কিন্তু তাদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়।

প্রধান অতিথি বলেন, আমরা খারাপ কাজ থেকে দুইভাবে নিবৃত হতে পারি। প্রথমতঃ বই পড়ে, দ্বিতীয়ত- কোনো প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়ে। কাজে যুক্ত হলে অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং নিয়ম বিরুদ্ধ কাজ করার সময়ও থাকে না। কাজের বিষয়ে কোনো লজ্জা নেই। আর এখনকার তরুণদের তো এমন লজ্জা আগেই ভেঙে গেছে।

সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টে তরুণদের ব্যবহৃত না হওয়ার পরামর্শ দিয়ে আক্তার জামীল বলেন, কোনো কোনো সময় সিনিয়রদের না বলতে শিখতে হবে। তাদেরকে না বলতে হবে।

তিনি বলেন, নিজের এলাকার পরিবেশ ঠিক রাখতে আমরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিজেরা পাহারা দিতে পারি। গ্রামেও দল গঠন করে পাহারা দেয়া যায়। বাইরের লোকদের যদি আমরা আমাদের নিজেদের এলাকায় সুযোগ না দেই তবে তারা বিশৃঙ্খলা করতে পারবে না। এসময় তিনি তরুণদের সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার উত্তম চর্চা অনুসরণের পরামর্শ দেন।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com