শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

শিক্ষক কর্তৃক ছাত্রকে মারপিট, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউপির সুলতানপুর (সিংড়া) গ্রামের প্রবীর গাঙ্গুলির পুত্র অর্নব গাঙ্গুলী(৯) কে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব বেত্রাঘাত করে জখম করে।

গতকাল রবিবার (১৮ই মে) ২০২৫ইং তারিখে ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার পিতা প্রবীর গাঙ্গুলি বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব কে মারপিটের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন সদ্বউত্তর না দিয়ে গা ঢাকা দেন।

তার কাছ থেকে কোন সদ্বউত্তর না পেয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম কে অবহত করলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। এ দিকে প্রবীর গাঙ্গুলী তার পুত্রকে মারপিটে ঘটনায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর সোমবার একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, ইতিপূর্বে তার পুত্রকে কয়েকবার ঐ শিক্ষক মারপিট করেন এবং আমি এর আগেও প্রধান শিক্ষিকা বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ করি, কিন্তু কোন সুষ্ঠু বিচার পাইনি। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক এর সাথে কথা বললে, তিনি বলেন অভিযোগ পেয়েছি, প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার নির্দেশ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com