মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবপুর উত্তর পাড়া ঈদুল আজহা উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ক্রিড়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন। চল চল মাঠে চল মাদক ছেড়ে খেলতে চল, এমন সব অভিনব প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলাধীন ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তর পাড়ার সকল ক্রিয়ামোদী যুব সমাজের প্রচেষ্টায় বেশ জাঁকজমকভাবে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি ম্যাচটি পাড়ার সিনিয়র টিম এবং জুনিয়র টিম দুগ্রুপে ভাগ হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি নিয়ে গ্রামের মুরব্বি থেকে শুরু করে প্রায় সবার ভিতরই অনেক আনান্দ ও উৎসাহ দেখা যায়। খেলাটি দেখতে সমগ্র গ্রামসহ আশপাশের গ্রাম থেকে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয়।

খেলা সম্পর্কে জানতে চাইলে সিনিয়র একাদ্বশের সানোয়ার মন্ডলের সাথে কথা হলে তিনি আমাদেরকে জানান, এমন একটি প্রীতি ম্যাচ গ্রামের ছোট বড় সবার সাথে খেলতে পেরে আমিসহ অনেকেই, বেশ আনান্দ পেয়েছি আমরা যারা বাইরে থাকি ঈদ উপলক্ষ্যে এমন একটা আয়োজন বেশ আনান্দময়।

সিনিয়র একাদ্বশের অধিনায়ক ও এই ম্যাচের অন্যতম আয়োজক ইন্জিনিয়ার নয়ন মল্লিকের সাথে কথা হলে তিনি আমাদের বলেন, আমি সহ পাড়ার অনেকেই জীবিকার তাগিদে গ্রামের বাইরে থাকি তারা আসলে অনেক দিন সবার সাথে এমন ভাবে দেখা ও যোগাযোগ হয়না তাই সবাইকে একত্র করে ঈদ আজহার আনান্দকে ছোট বড় সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আয়োজনটা ছিল, সবাই খুবই আনান্দের সাথে উপভোগ করেছে, তাই প্রতি বছরই এমন আয়োজন করতে চাই।

খেলা শেষে একটি খাসি ছাগল জবাই করে সকলেমিলে একটি ভূড়িভোজের ব্যবস্থা করে। উল্লেখ্য খেলায় সিনিয়র একাদ্বশকে ৩ গোলে হারিয়ে জয়লাভ করে জুনিয়র একাদ্বশ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com