শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

শিশু বিক্রির চেষ্টাকালে বাবাসহ আটক-৩

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনায় স্ট্যাম্পে দলিল করে শিশু বেচার চেষ্টর সময় দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আহাদকেও আটক করে পুলিশ। রোববার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রোডের জয়নগর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকার মামুন মিয়ার স্ত্রী রওশনা আক্তার ডলি(৩৫), মোক্তারপাড়ার কাশেম মিয়ার স্ত্রী নিপা আক্তার(৩৮)। ঘটনাস্থল থেকে সদর উপজেলার মদনপুরের কাংশাবাড়ি গ্রামের আবদুল মান্নানের স্ত্রী আমেনা আক্তার(৪০) কৌশলে পালিয়ে যান।

পুুলিশ জানায়- নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় কেয়ার প্রাইভেট হাসপাতালে আহাদ- রিপা দম্পতির অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম হয়। সেই হাসপাতালের খরচ ও নগদ ৩ লক্ষ টাকার বিনিময়ে শিশুটি কেনার প্রস্তাব দেন কুরপাড় এলাকার মামুন মিয়ার স্ত্রী রওশনা আক্তার ডলি। বিষয়টি আহাদের স্ত্রী ও অন্যান্য সদস্যদের অবগত করলে তারা গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে অবগত করে। পরে শিশুটির বাবা আহাদের সহযোগিতায় দুইজনকে শনিবার দুপুরে জয়নগর এলাকা থেকে আটক করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান- শিশুটিকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে শিশুটির বাবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com