মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্রীবরদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মামুন মিয়া (৪০) ও সাদু মিয়া ( ৬০)। মামুন নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে। সাদু মিয়া পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে।

এলাকাবাসী জানান, রোববার বিকেলে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মামুন ও সাদুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওই দুজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com