শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সততা’র সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি- সংগৃহীত।

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোন শঙ্কা নেই। কোথাও কারচুপি হলে আমাদের জানালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেখানে যেমন ব্যবস্থা নেওয়া দরকার তেমন প্রস্তুতি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে, এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ক্রেডিবল নির্বাচন হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। তিনি আরও বলেন, রংপুর বিভাগের মানুষ শান্তিপ্রিয়। এই অঞ্চলে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকার নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হবে। সাধারণত বর্ডার এলাকার ৮ কিলোমিটারে সেনাবাহিনী যায় না। পরিস্থিতির কারণে প্রয়োজন হলে সেখানেও সেনাবাহিনী যাবে।

এসময় গতকাল রাতে মিডিয়া হাউজ থেকে ২১ সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু জানেন না বলেও দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, সশস্ত্র বাহিনীর সদস্য, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com