মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সম্পর্কের ছায়া দু’দেশের স্বার্থেই দূর করতে হবে- রিজওয়ানা হাসান

সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধি.
বাংলাদেশ-ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল, তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান। দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে, উভয় দেশের স্বার্থেই তা দূর করতে হবে।

বাংলাদেশের সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করে রিজওয়ানা হাসান দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। শব্দদূষণ ও পরিবেশগত উদ্যোগ রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আজ শুক্রবার অনুষ্ঠিত এক সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

অনুষ্ঠানে রিজওয়ানা হাসান বলেন, শিগগিরই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। এটি শব্দদূষণ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত ব্যবস্থা দৃঢ় করবে।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং শিগগিরই আইনটি প্রকাশ করা হবে। এদিকে রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব সম্পর্কে প্রশ্ন তুলে এ বিষয়ে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি গ্রহণের আহ্বান জানান রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা প্রশ্ন করেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তবে গত ৫৩ বছরেও তা বাস্তবায়িত হয়নি কেন?

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com