মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
ছাত্র-জনতার বিপ্লবী আন্দোলনে ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়, ইনসাফ, সুন্দর, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর দিনাজপুর-অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হালিম।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রংপুর মহানগরীর ১৪নং ওয়ার্ড, বড়বাড়ি বয়েজ উদ্দিন হাই স্কুল মাঠে ৫ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমারা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে আমরা অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিক্সা চালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন মেথর পট্টির ছেলে যদি লেখাপড়া করে আগাতে চায় তাকে সুযোগ করে দেয়া হবে।

আব্দুল হালিম বলেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে সকল মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা যায়, কিন্তু রাষ্ট্রের সম্পদ; যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে তারা খেয়ে ফেলে। তবে আমারা ( বাংলাদেশ জামায়াতে ইসলামি) ক্ষমতায় গেলে তা হতে দেব না, আমরা সুদ নেব না বরং সুদের কাজ যেন না হয় সে ব্যবস্থা করবো। নিজেরা ঘুষ নেব না, যারা নেয় তাদের সুযোগ দেব না। আমরা নিজেরা দুর্নীতি করব না, যারা করবে তাদের বিরুদ্ধে দেশবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধেও সোচ্চার থাকবো।

সহকারী সেক্রেটারি আরো বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনারা আমরা কষ্টে আছি, এর কারণ হলো; যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা দেশের অর্থ বাহিরে পাচার করে দিয়েছে। যার ফলে আমরা সকলেই কষ্ট ভোগ করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে ইনসাফ কায়েম করতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় মর্মে তিনি আরো বলেন, পঞ্চগড়ের নৌকা দুর্ঘটনায় আমিরে জামায়াতের নেতৃত্বে নিহত ৭১ জন হিন্দু ও একজন মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করে আমরা নিহতদের পরিবারের পাশে ছিলাম। আমরা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকবো।

এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওসার আলী প্রমুখ। হাজিরহাট থানা আমির বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com