শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সম্মিলিতভাবে সীমান্তে হত্যা বন্ধ করবে বিজিবি ও বিএসএফ- দুস্থদের মাঝে কম্বল বিতরণ কালে বিজিবি প্রধান

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, সীমান্তে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, এগুলো অনাকাঙ্ক্ষিত। এগুলো আমরা সম্মিলিতভাবে বন্ধ করব। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আন্তরিকতার অভাব নেই। আমরা ডিজি, রিজিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ের আলোচনায় এ বিষয় গুলো নিয়ে কথা বলি। আমরা আশা করি এ বিষয়ে আমরা সামনে আরও ভালো ফলাফল পাব।

আজ সোমবার ২রা জানুয়ারী ২০২৩ইং দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে বিজিবির সৈজন্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ এসব কথা বলেন।

বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ বন্ধের ব্যাপারে বিজিবি মহাপরিচালক বলেন- সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা বা বিএসএফ যারাই করি পারস্পরিক সমঝোতার মাধ্যমে হয়। তিনি বলেন, আখাউড়ার কাজটি শিগগিরই শুরু হবে। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। যে কারণে কাজ বন্ধ ছিল, সেটি ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে।

তিনি আরও বলেন- সরাইল রিজিয়নে এই পর্যন্ত প্রায় ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে সাড়ে ৬ হাজার দুস্থ মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি। আমাদের এ কার্যক্রম দুস্থ মানুষের কল্যানে সবসময় অব্যাহত থাকবে।

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ও ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের উদ্যোগে সরাইল উপজেলার ৫০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com