মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন- মোমিন মেহেদী

NDB

সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনা বাহিনী ওয়াকার-উজ-জামানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সারাদেশে সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে দেশ ক্ষতিগ্রস্থ হবে, অর্থনীতি আরো সংকটে পরবে, যা আমাদের কারোই কাম্য নয়। সহিংসতা বন্ধের দাবিতে দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে।

আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্থ সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করেবিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই পাশাপাশি সারাদেশে সকল ডাকাতি-চুরি-বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com