মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাংবাদিকতার শুদ্ধ চর্চায় অঙ্গীকারবদ্ধ পীরগাছা প্রেসক্লাব

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লবের(কালের কণ্ঠ)সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু (আমার দেশ), সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার (সংবাদ), যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (সকাল বেলা), কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (তিস্তা সংবাদ), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন(বাংলাদেশ বুলেটিন) ও মাসুদ রানা(দ্যা কান্ট্রি টুডে)। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গঠনমূলক সাংবাদিকতা চর্চার অঙ্গীকার করার পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রমের খুঁটিনাটি বিষয় তুলে ধরতে প্রেসক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সভাপতি রবিউল আলম বিপ্লব বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। পীরগাছা প্রেস ক্লাবকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি গণমাধ্যমের নীতি ও শৃঙ্খলা বজায় রাখায় প্রেসক্লাব সর্বদা সচেষ্ট থাকবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহ-সভাপতি হারুন অর রশিদ বাবু।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com