শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে জলঢাকায় মানববন্ধন

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের বিচারের দাবীতে নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (আগস্ট) দুপুর ১২ টায় থানা মোড়স্থ প্রেস ক্লাবের সামনে প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানব বন্ধন ও সমাবেশে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সহ- সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ- সাধারণ সম্পাদক আবেদ আলী,সাংবাদিক ফয়সাল মুরাদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম শাহ, কোষাধ্যক্ষ সানোয়ার হোসেন বাদশা, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক মাইদুল হাসান, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, প্রেসক্লাবের সদস্য এরশাদ আলম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ রিয়াদ, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান, মিলন, আইনি সহায়তা কেন্দ্র আসক সভাপতি আল আমিন, সাংবাদিক আল ইকরাম বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান।

সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। বক্তারা এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com